ব্রেকিং

বঙ্গোপসাগরের নিম্নচাপে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি, ৬ জেলায় কমলা সতর্কতা

Sharmin Sultana Sharmin Sultana ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৪ PM BST ৩৯ বার পঠিত
বঙ্গোপসাগরের নিম্নচাপে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি, ৬ জেলায় কমলা সতর্কতা

collected

ছয় জেলায় কমলা সতর্কতা

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ফলে নিচু এলাকা ও দুর্বল স্থাপনায় সতর্কতা অবলম্বনের প্রয়োজন হতে পারে।

কোথায় অবস্থান করছে নিম্নচাপ

আইএমডির তথ্য অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও এর আশপাশের দক্ষিণ ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টা এটি শক্তি ধরে রাখতে পারে। এরপর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার তীব্রতাও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাতভর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবারও এসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি শনিবার থেকে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: