বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Sharmin Sultana Sharmin Sultana ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ PM BST ৩১ বার পঠিত
বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

collected

বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ দুই নৌ রুটে সাময়িকভাবে সব লঞ্চ সার্ভিস বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে এলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল আবার চালু করা হবে।

তবে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও অন্যান্য নৌযান ও ফেরি চলাচল সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: