collected
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে—জাতীয় নাগরিক পার্টি।’
এর আগে শুক্রবার বিকেলে একই দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্বালানিমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জ্বালানিমন্ত্রীকে কথা বলতেও দেওয়া হয় না। তিনি এখন কথাও বলেন না। জ্বালানি খাতে সাত মাস ধরে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি। ফলে জ্বালানিমন্ত্রীরও দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।