২০৩০ সালের মধ্যে ৬ নতুন কূপ খননের উদ্যোগ সরকারের

Sharmin Sultana Sharmin Sultana ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৭ PM BST ২৮ বার পঠিত
২০৩০ সালের মধ্যে ৬ নতুন কূপ খননের উদ্যোগ সরকারের

collected

বিশেষ প্রতিনিধি ॥ দেশের জ্বালানি চাহিদা পূরণ ও গ্যাস সরবরাহ বাড়াতে ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে আরও নয়টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান

জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের সংকট, রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলা এবং বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

তবে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে বিষয়ে সরকার নজর রাখছে বলে জানান তিনি।

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার কারণে বাসভাড়া নিয়ন্ত্রণেও সরকার কার্যকর ভূমিকা নেবে।

আরও ৯টি কূপ খননের পরিকল্পনা

সরকারের দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার অংশ হিসেবে নতুন কূপ খননের পাশাপাশি আরও কয়েকটি কূপ খননের উদ্যোগ রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

সাম্প্রতিক সরকারি পরিকল্পনা সম্পর্কিত তথ্যেও দেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান কূপে ওয়ার্কওভারের উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: