ব্রেকিং

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪

Sharmin Sultana Sharmin Sultana ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪২ PM BST ১১ বার পঠিত
আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪

collected

দেশে আগস্ট মাসে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত ও ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) আগস্ট মাসের সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ। মোট দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

এ সময়ে পথচারী নিহত হয়েছেন ১০২ জন, যা মোট নিহতের ২১ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন, অর্থাৎ মোট নিহতের ১৩ দশমিক ৯২ শতাংশ।

যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৭৬ জন নিহত হয়েছেন। বাসের যাত্রী নিহত হয়েছেন ৩৭ জন। ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, লরি ও ড্রাম ট্রাকের চালক-সহকারী ও আরোহীদের মধ্যে নিহত হয়েছেন ৫১ জন।

মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপের আরোহী নিহত হয়েছেন ১১ জন। থ্রি-হুইলার হিসেবে অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইক, সিএনজি ও লেগুনার যাত্রী নিহত হয়েছেন ৭৮ জন। স্থানীয়ভাবে তৈরি যানবাহন নসিমন, ভটভটি ও মাহিন্দ্রের যাত্রী নিহত হয়েছেন ২১ জন। রিকশা ও বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন পাঁচজন।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি আগস্টে সাতটি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। একই সময়ে ৩৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে আগস্ট মাসের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের পরিসংখ্যানে মোটরসাইকেল দুর্ঘটনা ও এতে প্রাণহানির হার উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। পাশাপাশি পথচারী, চালক ও সহকারীদের প্রাণহানিও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগ হিসেবে উঠে এসেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: