বরগুনার আমতলীতে "রয়েল ব্লু ওশান" প্রকল্পের ধারণা উপস্থাপন সভা অনুষ্ঠিত

Md. Arif  Hossain Khan Md. Arif Hossain Khan ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ PM BST বরিশাল জেলা ৭৭ বার পঠিত
বরগুনার আমতলীতে "রয়েল ব্লু ওশান" প্রকল্পের ধারণা উপস্থাপন সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলীতে রয়েল মেরিনা হোল্ডিংস পিএলসির উদ্যোগে ‘রয়েল ব্লু ওশান’ প্রকল্পের ধারণা উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আমতলী হোটেল সকাল-সন্ধ্যার অতিথি অনুষ্ঠানে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ জন অংশ নেন।

অনুষ্ঠানে ‘রয়েল ব্লু ওশান’ প্রকল্পের বিস্তারিত ধারণা ও বিভিন্ন প্যাকেজ তুলে ধরেন রয়েল মেরিনা হোল্ডিংসের অ্যাডমিন অফিসার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির শেয়ার পার্টনার মোসা. রুবিনা আক্তার।

সভায় জানানো হয়, ‘রয়েল ব্লু ওশান’ প্রকল্পে গোল্ড ও প্লাটিনাম নামে দুটি প্যাকেজ রাখা হয়েছে। উপস্থাপনা অনুযায়ী, গোল্ড প্যাকেজের আয়তন ২০ বর্গফুট এবং এর নিয়মিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এ প্যাকেজে বুকিং বাবদ ৫০ হাজার টাকা, বুকিংয়ের পরবর্তী দুই মাসের মধ্যে ডাউন পেমেন্ট ৫০ হাজার টাকা এবং মাসিক কিস্তি ১০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়। এককালীন পূর্ণ পরিশোধের ক্ষেত্রে মূল্য ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে প্লাটিনাম প্যাকেজের আয়তন ৪০ বর্গফুট। এ প্যাকেজে বুকিং ১ লাখ টাকা, ডাউন পেমেন্ট ১ লাখ টাকা এবং মাসিক কিস্তি ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এককালীন পূর্ণ পরিশোধের ক্ষেত্রে প্লাটিনাম প্যাকেজের মূল্য ৬ লাখ টাকা বলে সভায় জানানো হয়।

এছাড়া একাধিক প্যাকেজ ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন বিশেষ অফারের কথাও তুলে ধরা হয়। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ছয়টি গোল্ড প্যাকেজ কিনলে একটি উমরাহ প্যাকেজ এবং ১২টি গোল্ড প্যাকেজ কিনলে একটি অতিরিক্ত গোল্ড প্যাকেজ বিনামূল্যে দেওয়া হবে। একইভাবে ছয়টি প্লাটিনাম প্যাকেজ কিনলে একটি গোল্ড প্যাকেজ এবং ১২টি প্লাটিনাম প্যাকেজ কিনলে একটি অতিরিক্ত প্লাটিনাম প্যাকেজ বিনামূল্যে দেওয়ার কথা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। আয়োজকরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে গণমাধ্যম ও আগ্রহীদের জানানো হবে বলে জানান।

সভায় আয়োজকদের পক্ষ থেকে প্রকল্পের প্যাকেজ, মূল্য, কিস্তি ও বিশেষ অফার সম্পর্কে তথ্য উপস্থাপন করা হলেও প্রকল্পের অন্যান্য বিস্তারিত বিষয় পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: