বাগদানের গুঞ্জন সুনেরাহ-রাফসানের, সামনে এলো ভিন্ন সত্য

Pinky Saha Pinky Saha ২৭ অক্টোবর ২০২৬, ৪:০০ PM BST ২ বার পঠিত
বাগদানের গুঞ্জন সুনেরাহ-রাফসানের, সামনে এলো ভিন্ন সত্য

Photo Collected

কনটেন্ট ক্রিয়েটর সুনেরাহ তাসনিম ও ইউটিউবার ইফতেখার রাফসানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁদের বাগদান নিয়ে গুঞ্জন শুরু হয়। ছবিটি দেখে অনেকেই ধারণা করেন, গোপনে বাগদান সেরেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এই দুই তারকা। তবে শেষ পর্যন্ত জানা গেছে, খবরটি সত্য নয়। মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ জানিয়েছে, সুনেরাহ ও রাফসানের বাগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি মূলত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা হয়েছিল। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ফলে ছবিটি ঘিরে তৈরি হয় বিভ্রান্তি ও নানা জল্পনা।

তবে বাগদানের খবর মিথ্যা হলেও সুনেরাহ ও রাফসানের একসঙ্গে কাজ করার বিষয়টি সত্য। ‘মার্কস অল রাউন্ডার’ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাঁদের। নতুন এই জুটির উপস্থাপনা দর্শকদের কতটা আকৃষ্ট করে, এখন সেটিই দেখার বিষয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: