ব্রেকিং

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, ৫ হাজার কৃষি ও ৫ হাজার মৎস্য খাতে

Sharmin Sultana Sharmin Sultana ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ AM BST ১৯ বার পঠিত
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, ৫ হাজার কৃষি ও ৫ হাজার মৎস্য খাতে

collected

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। এর মধ্যে ৫ হাজার কর্মী কৃষি খাতে এবং বাকি ৫ হাজার মৎস্য খাতে নেওয়া হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা ও চুক্তি সই হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কর্মী নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করবে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের সময়ে বিভিন্ন কারণে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে ভিসা চালুর বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে তারা নিয়মিতভাবে ওমানে যেতে পারেন।

বিশেষ করে দক্ষ কর্মীদের ওমানে পাঠানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। ওমান সরকারও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে ওমানের রাজপরিবারের প্রতিনিধি আল সাইয়্যেদ দেশটির অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: