বাংলাদেশ থেকেও বিনামূল্যে দেখা যাবে শাকিরার মাদ্রিদ কনসার্ট

Pinky Saha Pinky Saha ১ অক্টোবর ২০২৬, ৪:১২ PM BST ৩৭ বার পঠিত
বাংলাদেশ থেকেও বিনামূল্যে দেখা যাবে শাকিরার মাদ্রিদ কনসার্ট

Photo Collected

স্প্যানিশ পপতারকা শাকিরার গান ও পারফরম্যান্সের ভক্ত ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। এবার সেই ভক্তদের জন্য এসেছে বিশেষ সুখবর। প্রথমবারের মতো নিজের একটি লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সংগীতশিল্পী। ফলে বাংলাদেশ থেকেও ঘরে বসে বিনামূল্যে উপভোগ করা যাবে তাঁর পারফরম্যান্স।

মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া শাকিরার বিশেষ কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম অ্যামাজন মিউজিক। আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’।

শাকিরার চলমান বিশ্বব্যাপী সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে এই বিশেষ লাইভ অভিজ্ঞতা। বিশ্বজুড়ে তাঁর অসংখ্য ভক্তকে সরাসরি কনসার্ট উপভোগের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে একযোগে বিশ্বজুড়ে সম্প্রচার করা হবে কনসার্টটি। অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি এবং টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখা যাবে শাকিরার পারফরম্যান্স।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, কনসার্টটি দেখতে দর্শকদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন বা ফি দিতে হবে না। অর্থাৎ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গানপ্রেমীরা ঘরে বসেই বিনামূল্যে শাকিরার মাদ্রিদ কনসার্টের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: