বিদেশে বাংলাদেশি মিশন ব্যবহারে সংসদ সদস্যদের জন্য নতুন নির্দেশনা

Sharmin Sultana Sharmin Sultana ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ PM BST ১৬ বার পঠিত
বিদেশে বাংলাদেশি মিশন ব্যবহারে সংসদ সদস্যদের জন্য নতুন নির্দেশনা

collected

বিদেশ সফরে গিয়ে বাংলাদেশি মিশন বা চ্যান্সেরিতে সভা, বৈঠক কিংবা অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো সংসদ সদস্য বিদেশস্থ বাংলাদেশি মিশন বা চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে তা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানাতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম বিদেশস্থ বাংলাদেশি মিশনপ্রধানদের কাছে পাঠানো এক গোপন বার্তায় এ নির্দেশনা দেন।

বার্তায় বলা হয়, সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় মিশনের চ্যান্সেরিতে বৈঠক করার পাশাপাশি স্বাগতিক দেশের সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মিশন ব্যবহারের অনুরোধ করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, এ ধরনের কোনো অনুষ্ঠান বা সভা আয়োজনের অনুরোধ সরাসরি বিদেশস্থ বাংলাদেশি মিশনের কাছে না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। এরপর মন্ত্রণালয়ের মাধ্যমেই সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছানো হবে।

বিদেশস্থ বাংলাদেশের সব মিশনপ্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি সংসদ সদস্যদের বিদেশ সফরের সময় বাংলাদেশি মিশনের ব্যবহার ও সংশ্লিষ্ট যোগাযোগের ক্ষেত্রে নতুন সমন্বয় প্রক্রিয়া হিসেবে কার্যকর হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: