বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় কালবেলার সাংবাদিক আসাদ সবুজের জামিন

Md. Arif  Hossain Khan Md. Arif Hossain Khan ৭ অক্টোবর ২০২৬, ৬:৫১ PM BST ১৯ বার পঠিত
বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় কালবেলার সাংবাদিক আসাদ সবুজের জামিন

বরগুনায় বহুল আলোচিত ১ কোটি টাকার মিথ্যা চাঁদাবাজি মামলায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজ জামিন পেয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিন দফা জামিনের আবেদন করা হয়। গত রবিবার (৪ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে আদালত প্রথমে ৬ অক্টোবর এবং পরে বাদীর উপস্থিতি নিশ্চিত করে শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন। আজকের শুনানিতে তার জামিন মঞ্জুর হয়। জামিন শুনানিতে আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ বারী মতিন। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাস উপস্থিত ছিলেন। অপরদিকে গ্রেপ্তারের সময় সাংবাদিককে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় অভিযুক্ত এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত ১ অক্টোবর কথিত ভূমিদস্যু সুভাষ ঘোষের ভাইয়ের দায়ের করা চাঁদাবাজির মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের ঘটনায় বরগুনার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: