চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার: প্রতিমন্ত্রী

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৭ PM BST ২৬ বার পঠিত
চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার: প্রতিমন্ত্রী

collected

সচিবালয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য:

নির্বাচন কমিশন (ইসি) যেন চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করে, সেটাই সরকারের চাওয়া বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসির সিদ্ধান্ত নিয়ে যা বললেন:

প্রতিমন্ত্রী বলেন, ইসি যেভাবে কথা বলেছে, তাতে তাঁর কাছে মনে হচ্ছে না যে চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে। চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইসি। তিনি জানান, ইসি আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সময়সীমা দিয়েছে।

নির্বাচনের সময় নির্ধারণে যেসব বিষয় বিবেচনায় আসতে পারে:

মীর শাহে আলম বলেন, রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারে ইসি। ভোটকেন্দ্র হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে নির্বাচন কবে শুরু হবে বা শেষ হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের হিসাব:

পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইসির প্রাথমিক হিসাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থ প্রয়োজন হবে।

সরকার সম্ভাব্য এই ব্যয়ের কাছাকাছি অর্থ দেওয়ার প্রস্তুতি রেখেছে বলেও জানান তিনি। তবে চূড়ান্ত হিসাবের সঙ্গে ব্যয়ের পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: