দেশব্যাপী ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন, বরগুনায় কর্মসূচি পালন

Pinky Saha Pinky Saha ১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ PM BST ২৪ বার পঠিত
দেশব্যাপী ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন, বরগুনায় কর্মসূচি পালন

প্রধানমন্ত্রীর অনুশাসনে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসক, ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ৫০৩ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষ থেকেও ভার্চুয়ালি যুক্ত হন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ সময় তারা বরগুনা জেলায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরগুনায় শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যমকর্মী এবং স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশজুড়ে সমন্বিতভাবে অভিযান বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড
বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: