দেশের বিভিন্ন উপজেলা থেকে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

Sharmin Sultana Sharmin Sultana ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:০০ PM BST ২৭ বার পঠিত
দেশের বিভিন্ন উপজেলা থেকে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

collected

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনকারী ৬৮ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে। এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সরকারি কর্ম কমিশন (বিপিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং জিইএমএস সিস্টেমে হালনাগাদ করতে হবে। সাধারণত সহকারী কমিশনাররা (ভূমি) উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, রাজস্ব আদায় ও ভূমি-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: