ব্রেকিং

ফ্যামিলি কার্ডের ভাতা: ২০-২৫ তারিখে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

Sharmin Sultana Sharmin Sultana ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ PM BST ৩২ বার পঠিত
ফ্যামিলি কার্ডের ভাতা: ২০-২৫ তারিখে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

collected

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে সরকারি অর্থ সরাসরি পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে জিটুপ (G2P) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

২০ থেকে ২৫ তারিখের মধ্যে তথ্য হালনাগাদ

২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ প্রকৃত ও সঠিক উপকারভোগীদের কাছে সময়মতো পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো বাধ্যতামূলক বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পে-রোল পাঠানোর আগে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই, সংশোধন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে বলা হয়েছে।

মৃত উপকারভোগী প্রতিস্থাপনের নির্দেশ

কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে তাকে প্রতিস্থাপনের প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: