ব্রেকিং

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

Sharmin Sultana Sharmin Sultana ২৪ অক্টোবর ২০২৬, ১:০১ PM BST গাজীপুর ১৫ বার পঠিত
গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

collected

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় কারখানাটির গোডাউনে আগুন লাগে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

তিনি জানান, বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। গোডাউনে বিপুল পরিমাণ খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: