গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রিজভী

Sharmin Sultana Sharmin Sultana ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:২১ PM BST ১৬ বার পঠিত
গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রিজভী

collected

বাংলাদেশের গণতন্ত্র অর্জনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

রুহুল কবির রিজভী বলেন, এমন একটি সময়ে ডিআরইউ সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে, যখন মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল এবং সরকারের বিরুদ্ধে কথা বলাকে অন্যায় হিসেবে দেখা হতো। সে সময় সাংবাদিকরা যে সীমিত সুযোগ পেয়েছেন, ডিআরইউ তা প্রচার ও প্রকাশে দ্বিধা করেনি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের ওপরও চাপ ছিল। অনেক সাংবাদিককে বিভিন্ন আইন ও মামলার আওতায় হয়রানি, কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরও সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: