ব্রেকিং

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ PM BST ১২ বার পঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান

collected

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।

এবারের অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ভোটে তিনি ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছিলেন ৯১ ভোট।

এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পেলেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পরিষদ।

খলিলুর রহমানের সভাপতিত্বে ৮১তম অধিবেশনে এসব বৈশ্বিক ইস্যুর পাশাপাশি জাতিসংঘের কার্যকারিতা, পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: