ব্রেকিং

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়ল, প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ PM BST ৩১ বার পঠিত
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়ল, প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা

collected

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নৌযান পরিচালনার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন লঞ্চভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চমালিকরা ভাড়া আরও বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তারা নৌপরিবহন মন্ত্রীর কাছে চিঠি দিয়ে প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেন।

তবে বৈঠকের পর সরকার মালিকদের দাবির তুলনায় কম হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন ভাড়ায় যাত্রীদের নৌপথে চলাচলের খরচ কিছুটা বাড়বে।

এদিকে একই দিনে বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জারি করা প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: