ব্রেকিং

মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ সংকট কাটানোর উদ্যোগ: এফবিসিসিআই প্রশাসক

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ PM BST ২৭ বার পঠিত
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ সংকট কাটানোর উদ্যোগ: এফবিসিসিআই প্রশাসক

collected

আগামীকাল মঙ্গলবার রাত থেকেই গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট কাটানোর উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রায় তিন ঘণ্টার বৈঠকে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ ও বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ফজলুল হক বলেন, গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক সংকট কাটিয়ে শিল্পকারখানায় সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আগস্ট মাসে সংকট ঘনীভূত হওয়ার আগের পরিস্থিতিতে গ্যাস-বিদ্যুতের সরবরাহ ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু ব্যবসা-বাণিজ্য নয়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষই জ্বালানি সংকটে কমবেশি ভুগছেন। মঙ্গলবার রাত থেকেই গ্যাস ও বিদ্যুতের সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি কয়েকটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। তবে দীর্ঘ সময়ের পুঞ্জীভূত সংকট দ্রুত পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন বলেন, গ্যাস, বিদ্যুৎ ও কয়লাকে সমন্বয় করে উৎপাদনমুখী একটি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিদ্যুৎ খাতে সৌরশক্তিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

সামনের দিনে দেশের বিদ্যুৎ খাত আরও বৈচিত্র্যময় হবে এবং জ্বালানি সম্পদে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: