নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৭ PM BST ২৬ বার পঠিত
নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ

collected

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ ভবনে আয়োজিত জলবায়ু বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আসন্ন কপ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু অর্থায়ন আরও অনুদানভিত্তিক করার দাবিসহ চারটি বিষয় ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে তুলে ধরবে বাংলাদেশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে চায়।

তিনি আরও জানান, পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল ন্যাচারাল ফাইবার হিসেবে পাটজাত পণ্যকে বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: