নিউইয়র্কে বাংলাদেশ-তুরস্ক বৈঠক, প্রতিরক্ষা ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা

Pinky Saha Pinky Saha ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ AM BST ৩৯ বার পঠিত
নিউইয়র্কে বাংলাদেশ-তুরস্ক বৈঠক, প্রতিরক্ষা ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা

Photo Collected

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি, বিনিয়োগ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ‘কপ-৩১’ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে আয়োজিতব্য ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন’-এ অংশ নিতে তুরস্ককে আমন্ত্রণ জানান।

আলোচনায় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে দুই পক্ষের আগ্রহের বিষয়টি উঠে আসে।a

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: