নভেম্বরে উৎপাদনে যেতে প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ PM BST ৩০ বার পঠিত
নভেম্বরে উৎপাদনে যেতে প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

collected

মাসের পর মাস পিছিয়ে অবশেষে আগামী নভেম্বরে উৎপাদনে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্র চালুর আগে প্রেসারাইজারের পিওআরভি পরীক্ষায় পাওয়া ত্রুটি সারানোর কাজ বর্তমানে চলছে। এই কারিগরি ধাপ শেষ হলে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন এবং পাওয়ার স্টার্টআপের কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্টদের মতে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় নয় সপ্তাহ সময় লাগতে পারে। এরপর পর্যায়ক্রমে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, পরিকল্পনা অনুযায়ী কারিগরি কার্যক্রম এগোলে নভেম্বরের মধ্যেই উৎপাদন শুরু করা সম্ভব। তবে পরীক্ষার সময় কোনো ত্রুটি দেখা দিলে উৎপাদন শুরুর সময় আরও পিছিয়ে যেতে পারে।

প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করাই এখন প্রকল্পটির প্রধান ধাপ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: