ব্রেকিং

অনুমোদনের ১০ দিন পরও পে-স্কেলের গেজেট হয়নি, বাড়ছে অনিশ্চয়তা

Sharmin Sultana Sharmin Sultana ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ PM BST ৪ বার পঠিত
অনুমোদনের ১০ দিন পরও পে-স্কেলের গেজেট হয়নি, বাড়ছে অনিশ্চয়তা

collected

মন্ত্রিসভায় অনুমোদনের পর ১০ দিন পেরিয়ে গেলেও জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট এখনো প্রকাশ হয়নি। ৩১ আগস্ট নতুন বেতনকাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। বর্তমানে পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন বেতন কাঠামোয় মূল বেতন কত নির্ধারণ করা হবে, বিভিন্ন ভাতা কখন থেকে কার্যকর হবে এবং বকেয়া অর্থ কীভাবে হিসাব করা হবে—এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করার কাজ চলছে বলে জানা গেছে।

তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দাবি করেছিলেন। অর্থ বিভাগ এতে সম্মত না হওয়ায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে তাঁর দাবি। তাঁর ভাষ্য অনুযায়ী, এই জটিলতার পূর্ণাঙ্গ সমাধান না হওয়ায় গেজেট প্রকাশের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কিছু না বলায় গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গেজেট প্রকাশের আগে বিভিন্ন খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নতুন বেতন কাঠামো অনুযায়ী চূড়ান্ত বেতন নির্ধারণের সুযোগ নেই। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কার্যকরের বিষয়ে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: