collected
অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামে (সিসিপ) অফিসার (প্রোগ্রামস) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীর প্রকল্প বাস্তবায়ন বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত ও যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী বিবেচিত হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, PIU-SICIP, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ২৪তম ফ্লোর (২য় সংলগ্নী ভবন), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা’ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।