পেনশনার মারা গেলে স্বামী-স্ত্রী ৮০ বছর পর্যন্ত পেনশন পাবেন

Sharmin Sultana Sharmin Sultana ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ PM BST ৩৩ বার পঠিত
পেনশনার মারা গেলে স্বামী-স্ত্রী ৮০ বছর পর্যন্ত পেনশন পাবেন

collected

সার্বজনীন পেনশন ব্যবস্থায় কোনো পেনশনার মারা গেলে তাঁর স্বামী বা স্ত্রী এখন থেকে ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন। আগে এই সুবিধা ৭৫ বছর বয়স পর্যন্ত সীমাবদ্ধ ছিল।

একই সঙ্গে সার্বজনীন পেনশন ব্যবস্থায় ইসলামিক স্কিম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সার্বজনীন পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

সভায় পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার একটি প্রস্তাব নিয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ফলে আপাতত সার্বজনীন পেনশন ব্যবস্থায় ৬০ বছর বয়সেই পেনশন পাওয়ার নিয়ম বহাল থাকছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: