ব্রেকিং

প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি, পাঁচ ভেন্যুতে কঠোর নিরাপত্তা

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ AM BST ৩৫ বার পঠিত
প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি, পাঁচ ভেন্যুতে কঠোর নিরাপত্তা

collected

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকে কেন্দ্র করে নগরীর পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

মূল সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে কেন্দ্র করে সিলেট মহানগরীর পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সোমবার সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজও জোরদার করা হয়েছে।

মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সংবর্ধনা শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: