collected
দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। একই সঙ্গে অন্য কোনো সম্মানসূচক শব্দও লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থাকে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।