রিফাত চৌধুরীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন জায়েদ খান

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ PM BST ২১ বার পঠিত
রিফাত চৌধুরীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন জায়েদ খান

Photo Collected

চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছিলেন অভিনেতা রিফাত চৌধুরী। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই চিকিৎসা ও আর্থিক সংকট নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জায়েদ খান। একই সঙ্গে বিপদে পড়া শিল্পীদের পাশে অন্য শিল্পীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘একজন শিল্পীর পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি। যতটা পারি, আমার সামর্থ্য অনুযায়ী শিল্পীর বিপদে পাশে দাঁড়াই। আমি চাই, প্রত্যেক শিল্পী যদি নিজেদের জায়গা থেকে বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ান, তাহলে কোনো শিল্পীকেই আর্থিক কষ্টে হাসপাতালের বিছানায় কাতরাতে হবে না।’

দীর্ঘ সময় ধরে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরীর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে জায়েদ খানের আর্থিক সহায়তা তাঁর চিকিৎসার ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পীদের সংকটে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জায়েদ খান। তাঁর মতে, শিল্পীসমাজ নিজেদের জায়গা থেকে এগিয়ে এলে অসুস্থ বা বিপদগ্রস্ত কোনো শিল্পীকে চিকিৎসার জন্য আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না।

এদিকে জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়েও কাজ করছেন তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করার কথা জানিয়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: