সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ PM BST ২৭ বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

collected

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পত্রিকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলেও জানান তিনি।

আহমেদ আযম খান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্রকল্প কীভাবে সম্পন্ন করা যায়, বর্তমানে সেটি নিয়ে আলোচনা চলছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে কী ধরনের পরিবর্তন আনা যায়, তা নিয়ে একটি আলোচনা হয়েছিল। তবে বর্তমান সরকার সেই প্রস্তাব অনুযায়ী কাজ করছে না। বরং সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। স্বাধীনতা স্তম্ভের অসম্পূর্ণ কাজ কীভাবে শেষ করা যায়, সেটিই সংশ্লিষ্টদের আলোচনার মূল বিষয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: