স্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসি

Sharmin Sultana Sharmin Sultana ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:১৩ PM BST ২২ বার পঠিত
স্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসি

collected

স্থানীয় সরকার নির্বাচনে আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুন্দর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আস্থা ফিরে এসেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে। জাতীয় নির্বাচনের সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: