স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ PM BST ২৭ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর

collected

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। ভোটের তারিখ ঘোষণা সম্পর্কেও সরকার কিছু জানে না বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাজেটসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়।

এদিকে নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: