সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

Sharmin Sultana Sharmin Sultana ১০ সেপ্টেম্বর ২০২৬, ২:২৩ PM BST ১৭ বার পঠিত
সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

collected

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সময়সীমা ঘোষণা করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বার সভাপতি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় এসব বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি।

বিচার বিভাগের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে এক শুনানিতে সৃষ্ট পরিস্থিতির প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তুলে ধরেন বার সভাপতি। তিনি অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংকটময় সময়ে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্টের বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং বিচারাঙ্গনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: