ব্রেকিং

স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ PM BST ৩৪ বার পঠিত
স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

collected

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর ‘Health Innovation for All: Expanding Access to Affordable and Quality Healthcare’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সাশ্রয়ী, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে উদ্ভাবন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা এবং সমন্বিত সেবা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। আয়, অবস্থান কিংবা সামাজিক মর্যাদার ভিত্তিতে স্বাস্থ্যসেবায় বৈষম্য থাকা উচিত নয়। প্রত্যন্ত গ্রাম থেকে শহর—সব জায়গায় মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি ও সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে শুধু রোগের চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপরও অধিক গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে অনেক জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্যসেবায় নতুন উদ্ভাবন ও সমন্বিত উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: