ব্রেকিং

তারেক রহমান, জাতিসংঘ সাধারণ পরিষদ, ৮১তম অধিবেশন, জিয়া পরিবার, বাংলাদেশ, নিউইয়র্ক

Sharmin Sultana Sharmin Sultana ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ AM BST ৩০ বার পঠিত
তারেক রহমান, জাতিসংঘ সাধারণ পরিষদ, ৮১তম অধিবেশন, জিয়া পরিবার, বাংলাদেশ, নিউইয়র্ক

collected

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।

এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেবেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দিয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এতে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের ভাষণে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পেতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি ভাষণে বিশেষ গুরুত্ব পাবে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু মোকাবিলা ও জলবায়ু অর্থায়ন এবং রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের একটি বিশেষ প্রেক্ষাপট হলো—বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুযায়ী, তিনি ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং অধিবেশনের সাধারণ বিতর্কের কার্যক্রমে সভাপতিত্ব করছেন।

জাতিসংঘের এ অধিবেশনের প্রতিপাদ্য হলো “Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All”—অর্থাৎ আস্থা পুনর্গঠন ও পরিবর্তন ব্যবস্থাপনার মাধ্যমে সবার জন্য কার্যকর জাতিসংঘ প্রতিষ্ঠা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৪ সেপ্টেম্বরের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের বর্তমান সরকারের অগ্রাধিকার ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: