collected
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগীর তালিকা থেকে ৫৯ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে এখনো স্থিতিশীলতা পুরোপুরি ফিরে আসেনি।
ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, টিসিবির কার্ড ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের ফলে সরকারের প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
তিনি আরও জানান, আগামী কয়েক বছরের মধ্যে টিসিবির ভর্তুকিনির্ভর কার্যক্রম কমিয়ে পর্যায়ক্রমে ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।