তৃষাকে নিয়ে মন্তব্য, কঙ্গনার বক্তব্যে উঠে এলো নারীর প্রসঙ্গ

Pinky Saha Pinky Saha ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ PM BST ১৬ বার পঠিত
তৃষাকে নিয়ে মন্তব্য, কঙ্গনার বক্তব্যে উঠে এলো নারীর প্রসঙ্গ

ছবি: সংগৃহীত

অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নারীদের নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ তুলেছেন বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কুল্লুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কোনো সম্পর্ক দুই পক্ষের সম্মতিতে হলেও গালাগাল ও চরিত্রহননের ক্ষেত্রে নারীদেরই বেশি নিশানা করা হয়। কর্মজীবী নারী, অভিনেত্রী, রাজনীতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের হেয় করতে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় বলেও মন্তব্য করেন কঙ্গনা। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ও নারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সতর্কবার্তা দিয়েছিলেন। তৃষাকে ঘিরে বিতর্কের সূত্র ধরে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের একটি মন্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়। পরে এ ঘটনায় মামলা হলে উদয়নিধি জামিন পান।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড
বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: