ভালোবাসার সংসারে নতুন অধ্যায়, মা হলেন সোহিনী

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৯ PM BST ২৫ বার পঠিত
ভালোবাসার সংসারে নতুন অধ্যায়, মা হলেন সোহিনী

Photo Collected

দুই থেকে তিন হলেন টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। রোববার প্রথমবার মা হয়েছেন অভিনেত্রী সোহিনী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। মা ও সদ্যোজাত দুজনেই ভালো আছেন।

ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে সুখবরটি জানিয়েছেন সোহিনী ও শোভন। তারা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন সোহিনী। বেবিবাম্পসহ অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছিলেন এই তারকা দম্পতি।

২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। এবার তাদের সংসারে যোগ হলো নতুন সদস্য।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: