ভূমি কর্মকর্তাদের উপস্থিতি ও সেবা তদারকিতে চালু হলো ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

Sharmin Sultana Sharmin Sultana ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৯ PM BST ৩৩ বার পঠিত
ভূমি কর্মকর্তাদের উপস্থিতি ও সেবা তদারকিতে চালু হলো ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

collected

ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ভূমিসেবার মান বাড়াতে নতুন ডিজিটাল অ্যাপ ‘ভূমি দৃষ্টি’ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ড্যাশবোর্ডভিত্তিক এই ডিজিটাল তদারকি ব্যবস্থার উদ্বোধন করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ড্যাশবোর্ডভিত্তিক নজরদারির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে ভূমিসেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আপাতত ছয়টি জেলায় ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম।

পাইলট প্রকল্পের ফলাফল মূল্যায়নের পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই অনলাইন উপস্থিতি ও নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল এই তদারকি ব্যবস্থার ফলে ভূমিসেবা প্রদানে গতি বাড়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি বাড়বে। এর মাধ্যমে সাধারণ মানুষের দ্রুত ও কার্যকর ভূমিসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: