১৯ বছর পর জুটি হয়ে ফিরছেন রানি-অভিষেক, ‘কিং’-এ চমক

Pinky Saha Pinky Saha ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ PM BST ১৪ বার পঠিত
১৯ বছর পর জুটি হয়ে ফিরছেন রানি-অভিষেক, ‘কিং’-এ চমক

রানি মুখার্জি ও অভিষেক বচ্চন

শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শক-অনুরাগীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, দীর্ঘ ১৯ বছর পর ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও জুটি হিসেবে পর্দায় ফিরতে পারেন রানি মুখার্জি ও অভিষেক বচ্চন। তাঁদের একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায়। ওই ছবিতে শাহরুখ খানও অভিনয় করেছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

শুধু রানি ও অভিষেক নয়, ‘কিং’-এর মাধ্যমে প্রায় ২০ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে শাহরুখ খান ও রানি মুখার্জিকে। ‘কাভি আলবিদা না কেহনা’ ছিল তাঁদের সর্বশেষ একসঙ্গে অভিনীত সিনেমা।

এর আগে গুঞ্জন ছিল, ‘কিং’-এ সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি মুখার্জি। তবে সাম্প্রতিক খবর সামনে আসার পর শাহরুখ-রানি এবং রানি-অভিষেকের পুরনো রসায়ন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তবে সিনেমাটির প্রযোজক বা পরিচালক এখনো এসব খবরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। ফলে রানি ও অভিষেককে জুটি হিসেবে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এর এক সপ্তাহ আগে, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির কথা থাকায় ‘কিং’-এর মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে বলে বলিউডে গুঞ্জন রয়েছে।

তবে এখন পর্যন্ত ‘কিং’-এর মুক্তির সময়সূচি পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকা ও সম্ভাব্য পুনর্মিলনের খবর প্রকাশ্যে আসায় ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: