collected
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসিতে ৯ম থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সাতটি পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের আওতায় সিনিয়র অফিসার পদে পাঁচজন, অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে দুজন এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে চারজন নিয়োগ দেওয়া হবে। এসব পদ গ্রেড-৯ এবং বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
এ ছাড়া গ্রেড-১০-এর অফিসার পদে দুজন এবং গ্রেড-১৬-এর অ্যাসিস্ট্যান্ট অফিসার (ডাটা এন্ট্রি অপারেটর) পদে চারজন ও অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশিয়ার) পদে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১০-এর বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং গ্রেড-১৬-এর বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
অন্যদিকে, গ্রেড-২০-এর অফিস সহায়ক পদে চারজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। প্রার্থীদের প্রতিষ্ঠানটির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১ অক্টোবর ২০২৬ এবং আবেদনের শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬।