ল্যাবএইডে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন শেষ ২৫ অক্টোবর

Sharmin Sultana Sharmin Sultana ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ AM BST ২৯ বার পঠিত
ল্যাবএইডে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন শেষ ২৫ অক্টোবর

collected

স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, হেলথকেয়ার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির এ নিয়োগে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী ঢাকায় কর্মস্থলে থেকে আন্তর্জাতিক বাজারে স্বাস্থ্যসেবা বিপণন, ব্যবসায়িক উন্নয়ন এবং বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পর্ক তৈরির দায়িত্ব পালন করবেন।

পদের নাম ও সংখ্যা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির নাম সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (হেলথকেয়ার)। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এটি সার্বক্ষণিক বা ফুলটাইম চাকরি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

প্রার্থীর হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাতে ৮ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা বা হাসপাতাল বিপণন, মেডিক্যাল ট্যুরিজম কিংবা ডায়াগনস্টিক সেবা বিপণনে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন হাসপাতালে বিপণনসংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, কার্যকর নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। আন্তর্জাতিক বাজারের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি ও পূর্বাভাস দেওয়ার সক্ষমতাও প্রয়োজন। প্রার্থীকে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি দল পরিচালনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ হতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর উল্লেখ করা হয়েছে।

প্রধান দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে ল্যাবএইডের চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রমের প্রচার করতে হবে। পাশাপাশি নতুন আন্তর্জাতিক বাজার এবং প্রবাসী রোগীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করতে হবে।

এ ছাড়া বিদেশি হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠান, দূতাবাস, বিমা কোম্পানি, ট্রাভেল এজেন্সি এবং রেফারাল অংশীদারদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা ও বজায় রাখা এ পদের অন্যতম দায়িত্ব। এসব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের সেবার প্রসার এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। পদটির কর্মস্থল ঢাকা।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত জানতে বিডিজবসের বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬। যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: