collected
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১১ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৮টি ক্যাটাগরির মোট ১৪২টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদভেদে বেতন স্কেল ও পদসংখ্যা হলো—
| পদপদসংখ্যাবেতন স্কেলগ্রেড | |||
| উপসহকারী কেমিস্ট | ১ | ১২,৫০০–৩০,২৩০ টাকা | ১১ |
| সিনিয়র টেকনিশিয়ান | ৯ | ১০,২০০–২৪,৬৮০ টাকা | ১৪ |
| গেইট ইন্সপেক্টর | ১ | ১০,২০০–২৪,৬৮০ টাকা | ১৪ |
| সুপারভাইজার | ১ | ১০,২০০–২৪,৬৮০ টাকা | ১৪ |
| অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৮ | ৯,৩০০–২২,৪৯০ টাকা | ১৬ |
| মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট | ৪ | ৯,৩০০–২২,৪৯০ টাকা | ১৬ |
| গোডাউনকিপার | ৪ | ৯,৩০০–২২,৪৯০ টাকা | ১৬ |
| ড্রাইভার | ৭ | ৯,৩০০–২২,৪৯০ টাকা | ১৬ |
| স্কিল্ড টেকনিশিয়ান | ৩ | ৯,০০০–২১,৮০০ টাকা | ১৭ |
| টেকনিশিয়ান | ১১ | ৮,৮০০–২১,৩১০ টাকা | ১৮ |
| নিরাপত্তাকর্মী | ১ | ৮,৫০০–২০,৫৭০ টাকা | ১৯ |
| জুনিয়র টেকনিশিয়ান | ২২ | ৮,৫০০–২০,৫৭০ টাকা | ১৯ |
| ফায়ারম্যান | ১ | ৮,৫০০–২০,৫৭০ টাকা | ১৯ |
| টেকনিক্যাল হেলপার | ৫৩ | ৮,২৫০–২০,০১০ টাকা | ২০ |
| আরদালি | ৭ | ৮,২৫০–২০,০১০ টাকা | ২০ |
| নিরাপত্তা প্রহরী | ৪ | ৮,২৫০–২০,০১০ টাকা | ২০ |
| লেবার | ৩ | ৮,২৫০–২০,০১০ টাকা | ২০ |
| পরিচ্ছন্নতাকর্মী | ২ | ৮,২৫০–২০,০১০ টাকা | ২০ |
আবেদনের নিয়ম
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বিওএফের টেলিটক নিয়োগ ওয়েবসাইটে।
আবেদন ফি
সব কটি পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সার্ভিস চার্জসহ প্রযোজ্য।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।