collected
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিনটি পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগে হিসাবরক্ষক, মাঠ সংগঠক এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করার সুযোগ পাবেন।
পদের বিবরণ:
- হিসাবরক্ষক: ১৭ জন
- মাঠ সংগঠক: ৬৭ জন
- অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর: ১ জন
তিন পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।