বিএনপির রাষ্ট্র পরিচালনার উৎস জনগণ, দাবি মাহদী আমিনের

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ PM BST ৩৫ বার পঠিত
বিএনপির রাষ্ট্র পরিচালনার উৎস জনগণ, দাবি মাহদী আমিনের

collected

বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি দাবি করেছেন, গত সাত মাসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি; বরং এ সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, গণতন্ত্র শুধু এক দিনের ভোটের বিষয় নয়। তবে ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কীভাবে পূরণ করা হবে, তা নির্ধারিত হয়।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা ফ্যাসিজম অল্প সময়ে পুরোপুরি মূলোৎপাটন করা সম্ভব নয়। তবে গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। একই সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে বলেও মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: