ব্রেকিং

বরগুনার আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা

Admin ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৭ PM BST বরিশাল জেলা ৫২ বার পঠিত
বরগুনার আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা

রগুনার জেলার আমতলী উপজেলায় ০.৫ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান তন্ময় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাকে ১ বছরের সাজা দিয়েছে।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এসআই শওকত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাসুগী এলাকার মাহবুবুর রহমান হিমু গাজীর ছেলে তন্ময়কে হেরোইনসহ আটক করা হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমতলী চৌকি আদালতে সামারি ট্রায়ালে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ১ বছরের সাজা দিয়েছেন। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: