বরগুনার আমতলীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Md. Arif  Hossain Khan Md. Arif Hossain Khan ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ PM BST বরিশাল জেলা ৫৩ বার পঠিত
বরগুনার আমতলীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরগুনার আমতলীতে মাদক মামলায় আদালতে সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহায়তায় এ অভিযান পরিচালনা করে আমতলী থানা পুলিশ।

গ্রেপ্তার অহিদুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৫) আমতলী উপজেলার চাওড়া কালীবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবার নাম রাজ্জাক খান।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমতলী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদক সংশ্লিষ্ট ব্যক্তি ও মামলার আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অহিদুজ্জামান ওরফে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: