ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ AM BST ৫৩ বার পঠিত
ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

collected

ব্র্যাক ব্যাংকে নিয়োগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মর্টগেজ ডকুমেন্ট সাপোর্ট টিমে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

গত ২২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগের তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
  • পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
  • বিভাগ: মর্টগেজ ডকুমেন্ট সাপোর্ট টিম
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
  • অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট এবং প্রেজেন্টেশনে দক্ষতা
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট আবেদন পেজে দেওয়া রয়েছে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: