ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন

Sharmin Sultana Sharmin Sultana ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ PM BST ২৭৮ বার পঠিত
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন

collected

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) মারা গেছেন। শনিবার সকালে ভারতের কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের বরাতে জানা গেছে, মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে যান। সেখানে তাঁর ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসা শুরু হয়।

প্রথমে ভারতের চেন্নাইয়ে তাঁর চিকিৎসা চলছিল। পরে তাঁকে কলকাতায় নেওয়া হয়। সেখানে রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই সাবেক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: