collected
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৯ জন, ওয়ারীতে ৬২ জন, মতিঝিলে ৬৯ জন, তেজগাঁওয়ে ৭০ জন, মিরপুরে ১২২ জন, গুলশানে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা, ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং ৮ হাজার ৪০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।